1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:02 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনি বিপাকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’

Reporter Name
  • Update Time : Wednesday, February 4, 2026,

সিনেমার টিজার মুক্তি নিয়ে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই আইনি গ্যাঁড়াকলে আটকা পড়ল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ টিম। টিজার প্রকাশের কয়েক ঘণ্টা পার হতে না হতেই দুঃসংবাদ এল মুম্বাই থেকে। দক্ষিণ মুম্বইয়ের অতি-সংরক্ষিত ফোর্ট এলাকায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর অভিযোগে সিনেমার দুই লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে মুম্বাই পুলিশ।
গত ১ ফেব্রুয়ারি ছবিটির শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। এ নিয়ে মুম্বাইয়ের এমআরএ মার্গ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, হাই-সিকিউরিটি জোন হিসেবে পরিচিত ওই এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা ছিল।
সেই আদেশ অমান্য করার দায়ে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২২৩ ধারায় সিনেমার লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মিকীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন, স্পর্শকাতর এলাকায় ড্রোন ব্যবহারের আগে সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল, যা ‘ধুরন্ধর’ টিম করেনি। ১ ফেব্রুয়ারি ছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর শুটিংয়ের তৃতীয় দিন।
সেদিন ড্রোন ওড়ানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। ফোর্ট এলাকায় আকাশপথে কড়া নজরদারি থাকায় পুলিশ তৎক্ষণাৎ বিষয়টি টের পায় এবং শুটিংয়ে হস্তক্ষেপ করে। নিয়ম অনুযায়ী এই এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT