নীলফামারী প্রতিনিধি: মোঃ ইবনে আলী সরকার।
সৈয়দপুর উপজেলা ২ নং কাশীরাম ইউনিয়নের কুটিপাড়া (৮ নং ওয়ার্ড) এলাকায় আবাসন প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. নূরনবীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মোছা. ফাতুন নেছা ও এক শারীরিক প্রতিবন্ধী মো. জাহিদুল ইসলামের কাছ থেকে ঘর বা আবাসন প্রকল্প দেওয়ার নাম করে ৩,০০০ টাকা ঘুষ নেন নূরনবী মেম্বার। পরবর্তীতে দীর্ঘ দিনেও কোনো প্রকল্প না পাওয়ায় এবং নিজেদের দেওয়া টাকা ফেরত চাইতে গেলে ওই বৃদ্ধা ও প্রতিবন্ধীকে অকথ্য ভাষায় অপমান করে তাড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় অসহায় প্রতিবন্ধী মো. জাহিদুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার অভিযুক্ত মেম্বারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারিখ 11 ,10, ২০২৬, ইং