1. admin@nagorikchitra.com : admin :
May 2, 2026, 10:57 am
শিরোনামঃ
জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026,

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার  সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত একজনকে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল ইসলাম । ঈদের ছুটিতে বাড়ি ফিরতে সকালে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পাটগ্রাম থেকে গ্রামের বাড়ির দিকে রওনা দেন তিনি। তবে পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শরিফুলের স্ত্রী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শরিফুল ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত অপর শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নাজমুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT