1. admin@nagorikchitra.com : admin :
September 24, 2026, 9:57 pm
শিরোনামঃ
৩ নারী মেডিসিন রিপ্রেজেনটেটিভকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ফারিয়ার মানববন্ধন আদালতের রায়ে রাজশাহীর দুর্গাপুরে জমির দখল হস্তান্তর প্রবাসের শ্রমে শিক্ষার আলো ছড়াচ্ছেন মোশাররফ হোসেন খান চৌধুরী কুমিল্লায় একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, মানবকল্যাণেও অবদান নতুন দায়িত্বপ্রাপ্তদের স্বাগত, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সহযোগিতা জোরদারের প্রত্যয় বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের ডিম খেয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে ভূরুঙ্গামারীতে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন বদলে যাওয়া নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স: ডা. সুজন সাহার নেতৃত্বে সেবায় নতুন দিগন্ত টেকনাফে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের যোগদান শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

৩ নারী মেডিসিন রিপ্রেজেনটেটিভকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ফারিয়ার মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
  • Update Time : Thursday, September 24, 2026,

দালাল আখ্যা দিয়ে তিন নারী ঔষধ প্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন’ (ফারিয়া)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামের সামনে ফারিয়ার জেলা, মহানগর ও রাজশাহী বিভাগীয় কমিটি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফারিয়ার রাজশাহী বিভাগের সভাপতি খাইরুল ইসলাম, ফারিয়া রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, এক্সিকিউটিভ ফোরামের সাধারণ সম্পাদক মো. তাকিরুজ্জামান লিটন ও সাবেক উপদেষ্টা মো. হুমায়ুন কবীর সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপদেষ্টা মো. আরিফুল ইসলাম মাসুম।

মানববন্ধনে বক্তারা বলেন, অযৌক্তিকভাবে ৩ জন নারী ঔষধ প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তাদের মুক্তি দেওয়া না হলে আগামীকাল থেকে চিকিৎসক ভিজিট ও ফার্মেসিতে ঔষধ সরবরাহসহ সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক প্রতিনিধি দলকে তাদের মুক্তির জন্য আইনি প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT