1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:13 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এই লোক কি জিনিস আইডিয়া নাই : জনপ্রিয় অভিনেতা ইরফান

Reporter Name
  • Update Time : Thursday, February 19, 2026,

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষাব্যবস্থায় সম্ভাব্য কঠোরতা আসতে পারে— এমন ইঙ্গিত দিয়ে শিক্ষার্থীদের আগাম সতর্কবার্তা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের প্রসঙ্গ টেনে তিনি ফেসবুকে শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের একটি ছবি পোস্ট করে ইরফান সাজ্জাদ লেখেন, “বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই!”

অতীতের কঠোর পরীক্ষাব্যবস্থার কথা মনে করিয়ে দিয়ে অভিনেতা লেখেন, “আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক এহসানুল হক মিলন ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।” তার এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি শিক্ষার্থীদের আসন্ন কঠিন সময়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে বলেছেন।

পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্য ঘরে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ পুরোনো দিনের সেই কড়াকড়ি ও নকলমুক্ত পরীক্ষার স্মৃতিচারণ করছেন। আবার কেউ কেউ রসিকতা করে প্রশ্ন তুলেছেন— সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তবে অভিনেতাদের নাটক দেখবে কে? সব মিলিয়ে ইরফানের এই স্ট্যাটাস শিক্ষাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT