1. admin@nagorikchitra.com : admin :
May 13, 2026, 10:00 am
শিরোনামঃ
বন্দুক হামলায় মদদ দেওয়ার অভিযোগ: ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৩১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন চূড়ান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

এক স্কুলের ৩০ জনের মধ্যে ২৯ জনের বৃত্তি অর্জন

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026,

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয় জেএসসি বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য দেখিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জনই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বুধবার প্রকাশিত জেএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এ ফলাফলে বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের হাওয়া। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। পুরো উপজেলাজুড়েই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম বলেন, এ বছর জেএসসি বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জনই বৃত্তি পেয়েছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি বলেন, এই সাফল্যের পেছনে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, আমরা নিয়মিত হোম ভিজিট করেছি, আফটার স্কুল কেয়ার পরিচালনা করেছি এবং প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আলাদা নজর দিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT