1. admin@nagorikchitra.com : admin :
August 28, 2026, 5:06 am
শিরোনামঃ
কাউখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা। যশোরের ট্রাক্টর মালিক ও পার্টস ব্যাবসায়ীরা মন্দায় পুলিশি হয়রানিতে দিশেহারা লক্ষ ট্রাক্টর মালিক পোড়ার,হাট ইয়াং স্পোর্টিং ক্লাবের বিজয়োৎসব ও পিকনিক অনুষ্ঠিত | Porarhat Young Sporting Club Victory Celebration তাওহীদি জনতার নাম ব্যবহার করে মব সৃষ্টি বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি কাঁঠালিয়ায় কচুরিপানায় আমন চাষ ব্যাহত, বাড়ছে কৃষকের খরচ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় স্থানীয় শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের উদ্বেগ ও সংহতি কাঁঠালিয়ায় সমবায় সমিতির প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ সভা গাজীপুর জেলা সাংবাদিক সমিতি: সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মানবজাতির করণীয়:-  

কাঁঠালিয়ায় সমবায় সমিতির প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ সভা

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026,

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় প্রস্তাবিত ‘আওরাবুনিয়া প্রবাসী কল্যাণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আওরাবুনিয়া বাজারে এ সভার আয়োজন করা হয়।

সমিতির প্রস্তাবিত সভাপতি মো. আব্দুল আউয়াল জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন। বিশেষ অতিথি ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান মুন্সি।

মো. তরিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সভায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. মিজানুর রহমান সিকদার, মো. সবুজ বেপারি ও মো. বরকত উল্লাহ খান।

প্রশিক্ষণ সভায় সমিতির নিয়মকানুন, ভবিষ্যৎ কার্যক্রম ও নিবন্ধনের প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিক, সুধীজন ও প্রস্তাবিত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মো. আমিনুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি

০১৭১১১১২৪২২

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT