1. admin@nagorikchitra.com : admin :
September 1, 2026, 3:56 am
শিরোনামঃ
পিরোজপুরের কাউখালী থেকে নেছারাবাদ, বানারীপাড়া ও গরিয়ারপাড় হয়ে রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম সংক্ষিপ্ত ও ব্যস্ততম সড়কে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবন। কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদকমুক্ত উপজেলা গড়ার দৃঢ় প্রত্যয় ওসির কিশোর গ্যাং এ জীম্মি মনিরামপুরের ইত্যা গ্রাম মাদক সন্ত্রাসে একাকার  কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ মদনে এস এস সি সমমান উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত,  অসুস্থ মাহবুব মোর্শেদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা মদনে কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুবদল নেতা মো.আবু সাইদ মিয়া, উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান নরসিংদী জেলা হাসপাতালের ৮ তলা ভবন: দুই বছরেও রোগী স্থানান্তর হয়নি কেন?

কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026,

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে তাকে প্যানেল চেয়ারম্যান পদ থেকে বাতিল করে বিধি মোতাবেক নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত ইউপি সদস্য।

এ বিষয়ে সম্প্রতি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউপি সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টনের প্রতি নির্বাচিত ইউপি সদস্যদের সমর্থন না থাকা সত্ত্বেও তিনি কৌশলে ইউনিয়ন পরিষদের মৌখিকভাবে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। এরপর থেকে তিনি পরিষদের কার্যক্রমে অবহেলা করছেন এবং কাজের গতি অত্যন্ত ধীর বলে অভিযোগ করেছেন সদস্যরা।

অভিযোগকারী ইউপি সদস্যদের আরও দাবি, প্যানেল চেয়ারম্যান নির্বাচিত সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ না করে এককভাবে পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।

তাদের মতে, প্রচলিত বিধি অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হলে এ ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তাই দ্রুত নিয়ম মেনে নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য কাজী সালাউদ্দিন বলেন, “অলিখিত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম পরিষদের উন্নয়ন ও সহায়তার বরাদ্দ সঠিকভাবে বণ্টন না করে সিংহভাগ বরাদ্দ একাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আমরা চাই, নিয়ম মেনে দ্রুত নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হোক।

তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। আমি ইউনিয়ন পরিষদের সব সদস্যের সঙ্গে আলোচনা করেই পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি। সরকারি সব বরাদ্দও সমহারে বণ্টন করা হচ্ছে। উল্লেখ্য উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে তার সাক্ষাৎ নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, “প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও আরও বলেন, “ইউনিয়ন পরিষদের কার্যক্রম যেন নিয়ম অনুযায়ী পরিচালিত হয় এবং জনগণ যাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT