1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:48 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে শীতার্ত অসহায়দের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026,

কিশোরগঞ্জ সদর উপজেলায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্থায়নে “ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠন”-এর মাধ্যমে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরুজ্জামান রাজনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, রশিদাবাদ ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সোহেল আহমেদ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. মাসুদ মিয়া, পেশাজীবী ফোরামের সভাপতি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সোহেল মোড়ল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ফারুক মিয়া এবং ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শীতের এই কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত বলে তারা মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT