1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:49 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : Thursday, February 26, 2026,

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় শাহজামাল (৪৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া–পোড়াদহ রুটের একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজামাল কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি কুষ্টিয়া জেলা স্কুলের সামনে একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি মেইল শহরের সাদ্দাম বাজার এলাকার অদূরে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনের ধাক্কায় চালক ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা-এর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে থানার এসআই নাসির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অননুমোদিত এই রেলক্রসিং দিয়ে পূর্ব মজমপুর ও উদিবাড়ি এলাকার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন-এর স্টেশন

মাস্টার ইতিয়ারা খাতুন বলেন, অনুমোদন না থাকায় সেখানে কোনো ব্যারিয়ার বা দায়িত্বপ্রাপ্ত কর্মী নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT