1. admin@nagorikchitra.com : admin :
October 9, 2026, 10:20 pm
শিরোনামঃ
লালমনিরহাট জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ গাইবান্ধায় শ্রেষ্ঠ হলেন গোবিন্দগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা। মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩ মাগুরায় মাদকে র‍্যাবের অভিযানে ২৮ হাজার ইয়াবা,প্রায় ২০ লাখ টাকা ও পিস্তল উদ্ধার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে গভীর রাতে মাদক ও অনৈতিক কর্মকান্ডের আড্ডাস্থল।  কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চেয়ারম্যান নির্বাচিত হলে ১নং বৈরাগ ইউনিয়নকে আধুনিক রোল মডেলে রূপান্তরিত করব: অ্যাডভোকেট এম. লোকমান শাহ্ বটিয়াঘাটায় কাজিবাছা নদীতে অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2026,

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের মাইজ বাড়ি বদিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাজি মোঃ নুরমিয়া মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজ বাড়ি বদিপুর গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজাদ মাষ্টার আরছব আলী সেক্রেটারি আবুল কালাম মনির উদ্দিন মনির আলী আকবর আবু বক্কর সিদ্দিক

মেহেরাজ আলী শফিকুল ইসলাম, ইমান আলী, ইউসুব আলি, ফারুক মিয়া, সৈকত আলী কালাই মিয়া, সোওয়াব আলি, সফর আলি, ঈমান আলি, সহ ইউনয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT