1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:48 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাইবান্ধায় পাচারের সময় ২০ বস্তা সার জব্দ

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026,

গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

পরে খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা সারসহ পিকআপভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

স্থানীয়রা জানান, জেলার সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার পথে কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবাহী পিকআপভ্যানটির গতিরোধ করেন। পরে তারা কৃষি অফিসে খবর দেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বলেন, অবৈধভাবে ২০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়ার সময় সেগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT