1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:50 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, March 4, 2026,

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি বড় পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাছচাষী মোন্তাজ আলীর দাবি, তার সাড়ে চার একর আয়তনের পুকুরে প্রায় ৩০০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। এ ঘটনায় সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোন্তাজ আলী। অভিযোগে নাকাই ইউনিয়নের পোগইল গ্রামের বাসিন্দা আব্দুল ওয়ারেছসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, খুকশিয়া এলাকায় অবস্থিত পুকুরটিতে দীর্ঘদিন ধরে মোন্তাজ আলীর বড় ছেলে মেহেদি হাসান মাছ চাষ করছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে তিনি পুকুরে গেলে একই গ্রামের আব্দুল ওয়ারেছ তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে অভিযুক্তদের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল মেহেদি হাসানকে সেখান থেকে ধাওয়া করে সরিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়, যার ফলে বিক্রির উপযোগী বিপুল পরিমাণ মাছ মারা যায়। এতে পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT