1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:13 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেকের উদ্যোগে ১,০০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, March 15, 2026,

স্বপণ আহমেদ :

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল খালেকের উদ্যোগে টঙ্গী এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বাদ মাগরিব টঙ্গীর বিভিন্ন এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ১,০০০ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

ঈদ উপহার বিতরণ কর্মসূচি টঙ্গীর হিমারদিঘী, সৈলারগাতি, কেরানিটেক ও নোয়াগাঁও এলাকায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল খালেক বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, টঙ্গী থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আইন উদ্দিন, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি খোকন, ডা. সাদেকুর রহমান, মোঃ জাকির হোসেন, সজল ও লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT