1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 10:46 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

গোপালগঞ্জে যুবলীগ নেতা লেলিন গ্রেফতার

Reporter Name
  • Update Time : Sunday, January 11, 2026,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লেলিন সাহা (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

গ্রেফতারকৃত লেলিন সাহা টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাটগাতী গ্রামের পরিমল সাহার ছেলে।

এর আগে, শনিবার দুপুর ১২টায় শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এসআই মনির হোসেন বলেন, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্তে লেলিনের সম্পৃক্ততা পাওয়া যায়। তারপর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যুবলীগ নেতা লেলিন পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছেন। সেখান থেকে বের হলেই তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT