1. admin@nagorikchitra.com : admin :
October 20, 2026, 8:41 pm
শিরোনামঃ
শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক ভিপি শফিকুল ইসলাম এর মা ইন্তেকাল করেছেন শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ বটিয়াঘাটায় সনাতনীদের দুর্গা পূজাকে ঘিরে খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান’র বিভিন্ন মন্দির পরিদর্শন  বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ: গোপালগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান জনি শেখ জনসেবাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়, বিএনপির সমর্থন পাওয়ার প্রত্যাশা সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি আনোয়ারায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন খান চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট বাজার কমিটির অভিষেক- পরিচিতি ও বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ মাটি কাটায়  ৫০ হাজার টাকা জরিমানা, মাটি ও বালু জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ মাটি কাটায়  ৫০ হাজার টাকা জরিমানা, মাটি ও বালু জব্দ

Reporter Name
  • Update Time : Monday, October 19, 2026,

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, মাটি ও বালু জব্দ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মাটি ভর্তি একটি ট্রাক আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও করা হয়েছে।

১৭ অক্টোবর (শনিবার) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফকিরাচান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

অভিযানে মাটিভর্তি একটি ট্রাক ও আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল করিম (৩৭) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত লাল মিয়ার পুত্র। জব্দ করা মাটি একটি সরকারি প্রতিষ্ঠানে প্রদান করা হয়েছে।

শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, জনস্বার্থে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT