1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:48 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মী হত্যায় আটক ৬, অস্ত্র-কার্তুজ উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026,

চট্টগ্রামের ফটিকছড়িতে গুলিতে নিহত জামায়াত কর্মী মুহাম্মদ জামাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এক কর্মী সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার লেলাং সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর হতে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। এ ঘটনায় হত্যা মামলা ও রুজু হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত সব জানানো হবে।
এর আগে গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত নেতা মুহাম্মদ জামাল উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গতকাল রাতে নিহতের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT