1. admin@nagorikchitra.com : admin :
August 30, 2026, 3:50 am
শিরোনামঃ
চট্টগ্রামের মীরসরাইয়ের বড় তাকিয়া এলাকার শিল্প জোন সড়কে গভীর রাতে লরি- মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ আহত ২ চট্টগ্রামের মীরসরাইয়ে চেয়ারম্যান-মেম্বার হওয়ার খায়েসধারীদের ভুতুড়ে কান্ড: প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা- অভিনন্দন জানানোর হিড়িক চট্টগ্রামের মীরসরাইয়ে দুই প্রেসক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই! এক প্রেসক্লাব সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে আপাতত: শান্ত, আসছে এবার অপরটি নীলফামারীতে ২০ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ৩, আদালতে প্রেরণ সৈয়দপুরে ১৪ বছরের রেজোয়ানের কান্না-নতুন ভ্যান দেওয়ার উদ্যোগ ইউএনওর । ড. এম এ কাইয়ুমের রাজনৈতিক পিএস হলেন যুবদল নেতা মোঃ ফয়সাল হোসাইন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খানি ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ ঝালকাঠি প্রতিনিধি: পুরান ঢাকার আলুবাজারে এসি বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় সৈয়দপুরের চারজন অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি সারাদেশে সাংবাদিকতার পেশা নিয়ে তুলকালাম অবস্থা চলমান রয়েছে! বর্তমানে বহুগুণ হারে বেড়ে অফ সাংবাদিকতা, বিএমএসএফ’র ভুমিকা প্রশংসিত

চট্টগ্রামের মীরসরাইয়ে চেয়ারম্যান-মেম্বার হওয়ার খায়েসধারীদের ভুতুড়ে কান্ড: প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা- অভিনন্দন জানানোর হিড়িক

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026,

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

উত্তর চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র নেতা কর্মী নামধারী হেডম জাহাজের কচ্ছপদের কান্ড (!) দেখে হাসাহাসি করছে ভিন্ন রাজনৈতিক দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ।
বিএনপি’র ওই সব নেতা কর্মী নামধারীদের মধ্যে যারা বিবেক বুদ্ধি এবং আক্কল-জ্ঞানহীন তারা পৌরসভার মেয়র-কাউন্সিলর, চেয়ারম্যান-মেম্বার হয়ে কি করবে? এবং দলের পদ-পদবী পেয়ে ও বা তারা দলের জন্য কি করতে পারবে?
সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছে মীরসরাইতে থাকা বিবদমান দুই প্রেসক্লাবের মধ্যে এক প্রেসক্লাবের। কিন্তু, বিএনপি’তে থাকা কিছু আবালরা ভাই-ভাই বলতে বলতে ছবি শুভেচ্ছা জানাতে জানাতে হয়রান দেখা যাচ্ছে! এর মুল কারণ টা যেনো কি?
আসলে মনে হওয়ার কথা যে, বিএনপি ক্ষমতায় সেই সুবাদে আবাল হাবাল মিলিয়ে পৌরসভার মেয়র-কাউন্সিলর এবং চেয়ারম্যান-মেম্বার এর জন্য নির্বাচন করার খায়েসধারীরা ও দলের পদ-পদবী পাওয়ার লোভীরা ওই ভাই-ভাই এবং শুভেচ্ছা জানানোর হিড়িক ফেলে দিয়েছে!
আসলে কি তারা ওই প্রেসক্লাবের গঠিত কমিটির কারো বা অন্য কোনো সাংবাদিকদের কাছ থেকে কি ভোট পাবে? বা তারা কেউ কি তাদেরকে দলের পদ পাইয়ে দিতে পারবে? নাহলে তাদের ওই প্রীতি কোন্ দৃষ্টিকোণ থেকে??? সম্মেলনের মাধ্যমে কমিটি হলো সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের। আর অভিনন্দন-শুভেচ্ছা জানাতে হলে জানাবে সাংবাদিকরাই। কিন্তু, সেখানে রাজনৈতিক দলের কি মাজেজা? বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে কোনো কমিটি গঠিত হলে তাতে হাতে গোনা দু’একজন সাংবাদিক ছাড়া কোন্ সাংবাদিকরা তাদেরকে অভিনন্দন-শুভেচ্ছা জানায়/জানিয়েছে? আর রাজনৈতিক দল হিসেবে অতীত সময়ে আওয়ামী লীগের কোন্ কোন্ নেতা কর্মী এখনকার বিএনপি’র নেতা কর্মী নামধারীদের মতো প্রেসক্লাবের কমিটি বা সাংবাদিকদের শুভেচ্ছা- অভিনন্দন জানানোর হিড়িক ফেলে দিয়েছিলো?

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT