1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:48 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026,

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার হ্রদয়ষ্পর্ষী ঘটনার সংবাদ পাওয়া গেছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শহরের চাদগাঁও আবাসিকের বি ব্লকের ১৪ নং গ্যারেজ এলাকায় ছুরিকাঘাতে হত্যাকাণ্ড ঘটনার এই ঘটনাটি ঘটেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান দেন ওসি।
এদিকে ঘটনার পর পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, রোববার সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নং গ্যারেজের সামনে এক নারীকে ছুরিকাঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা তাকে গুরুতর: আহত অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, নিহত নারীর নাম ও ঠিকানা সহ বিস্তারিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT