1. admin@nagorikchitra.com : admin :
March 30, 2026, 7:13 pm
শিরোনামঃ
জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ

জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026,

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের অন্যতম ব্যস্ত যানচলাচল কেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকায় অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (৩০ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। এতে রেলক্রসিং ঘিরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং হকারদের সরিয়ে এলাকা দখলমুক্ত করা হয়।

দীর্ঘদিন ধরে অবৈধ দখল, হকারদের ভিড় এবং অটোরিকশার বিশৃঙ্খলার কারণে এলাকাটি সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব পাওয়ার পর প্রশাসন ধারাবাহিকভাবে এ স্থানে অভিযান পরিচালনা শুরু করে।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

অভিযান চলাকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার জানান, গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রীন সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে অবৈধ দখল উচ্ছেদে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, এটি একদিনের কার্যক্রম নয়; বরং একটি চলমান প্রক্রিয়া, যা নিয়মিত তদারকির মাধ্যমে অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়েও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যাতে তারা সুশৃঙ্খল পরিবেশে জীবিকা নির্বাহ করতে পারেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, জয়দেবপুর রেলক্রসিং মহানগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যানজট নিরসন ও জনভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT