1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:51 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা আশঙ্কাজনক, আটক ৫৩

Reporter Name
  • Update Time : Sunday, January 11, 2026,

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, মায়ানমার থেকে সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৫৩ জনকে আটক করেছে বিজিবি।

রবিবার (১১ জানুয়ারি) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুর নাম আফনান (১২)।
সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে গুলিবর্ষণের শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। সংঘর্ষের সুযোগে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় ৫৩ জন মায়ানমারের সন্ত্রাসী গুষ্ঠীর সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। এরই একপর্যায়ে মায়ানমার দিক থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়।
তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে।’
তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সীমান্ত এলাকা থেকে মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মায়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT