1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:12 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডুয়েটে চান্সপাওয়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর

Reporter Name
  • Update Time : Friday, September 12, 2025,

স্টাফ করেসপন্ডেন্ট :

“বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর” এর আয়োজনে এবং “শিন শিন গ্রুপ” এর পৃষ্ঠপোষকতায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য চান্সপ্রাপ্ত ‘গাংচিল’ এর চারজন মেধাবী সদস্যকে শিক্ষা বৃত্তি (ভর্তি ফি) প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরো মেধাবী শিক্ষার্থীদের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। আজ ১১ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় শিন শিন গ্রুপের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের মাধ্যমে “গাংচিল” ও “বৃহত্তর চট্টগ্রাম সমিতি, গাজীপুর”-এর সম্পর্ক আরও দৃঢ় ও অর্থবহ হয়ে উঠেছে।
এই মহতী আয়োজনের জন্য “গাংচিল” পরিবার এর পক্ষ থেকে”বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর” সভাপতি ও “শিন শিন গ্রুপ”-এর চেয়ারম্যান জনাব সোহেল সাদাত( সিআইপি মহোদয় )-কে আন্তরিক ধন্যবাদ জানাই গাংচিল পরিবার। তিনি আরো জানান গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সকল প্রকার সহযোগিতা করবেন। যারা ভালো ফলাফল করবেন তাদের জন্য রয়েছে শিন শিন গ্রুপ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মেধা অনুসারে চাকরির সুযোগ।

এ আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন শিন শিন গ্রুপের পরিচালক জনাব মোহাম্মদ আবু সাদাত, উপদেষ্টা জনাব জাহিদ হাসান ও এইচআর এর প্রধান জনাব মো. ওবায়দুল হক, আরো
উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম-সমিতি-গাজীপুর-এর
সহ-সাধারণ সম্পাদক ১ জনাব মো. শাহাজাহান,
সহ-সাধারণ সম্পাদক ২ জনাব আহমদ হোসেন ও
অর্থ সম্পাদক জনাব মো. শাহনেওয়াজ তানভীর।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন,

গাংচিল-এর সাবেক সভাপতি – মো. মিনহাজুল আলম রাহাত, বর্তমান সভাপতি মোহাম্মদ আল সাজেদ ও সাধারণ সম্পাদক মো. আমিরুল হক সহ অন্যান্যরা। এই ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা আগামী ও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT