1. admin@nagorikchitra.com : admin :
March 18, 2026, 6:53 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর

Reporter Name
  • Update Time : Wednesday, March 18, 2026,

বিশ্বের নানান দেশের মাঠে খেলে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনেক দেশের ড্রেসিংরুমে পা পড়েছে তাদের। কিন্তু মিরপুর শেরে-ই বাংলার ড্রেসিংরুমের প্রতি টান যেন অন্যরকম। সম্প্রতি বিসিবির প্রকাশিত এক ভিডিওতে ড্রেসিংরুম নিয়ে নিজেদের আবেগ তুলে ধরেছেন ক্রিকেটাররা।
আফিফ হোসেন ধ্রুব বলেছেন, ‘যখন আমরা ড্রেসিংরুমে প্রবেশ করি, আমাদের মনে হয় এটিই আমাদের বাড়ি।’ এছাড়া তানজিদ হাসান তামিম বলেন, ‘তাসকিন (আহমেদ) ভাই আমাদের মাতিয়ে রাখেন সবসময়। সঙ্গে শরিফুল (ইসলাম), সৌম্য (সরকার) দা আছেন, লিটন (দাস) দা আছেন। এখানে সবকিছু আমরা শেয়ার করতে পারি। সিনিয়র জুনিয়র সবাই অনেক উপভোগ করি আমরা। ক্রিকেটের অনেক জিনিস থাকে, ক্রিকেটের বাইরের অনেক জিনিস থাকে, যারা আগে খেলা শুরু করেছে, আমাদের লিজেন্ড প্লেয়ার যারা ছিল তাদের অনেক স্মৃতি থাকে। আমরা অনেক উপভোগ করি এই স্মৃতিগুলো।’

তাসকিন আহমেদ বলেন, ‘আমার দ্বিতীয় বাড়ি। মিরপুরের ড্রেসিংরুম অবশ্যই আমাদের কাছে বাড়ির মতো। কারণ বাংলাদেশ ক্রিকেট দলই একটা পরিবারের মতো। আসলে এটার সঙ্গে অজস্র স্মৃতি জড়ানো, আবেগ জড়ানো, ভালো-খারাপ মুহূর্ত, এটা আমার আরেকটা ঘরের মতোই।’

শরিফুল ইসলাম জানান, ‘এখানে সবাই অনেক মিশুক। একজন আরেকজনের সঙ্গে মজা করে। খেলা না থাকলে এগুলো মিস করি।’ মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ড্রেসিংরুম, অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের জন্যই স্পেশাল। এই ড্রেসিংরুমে যখন আমি ঢুকেছিলাম, তখন ড্রেসিংরুমে অনেক গ্রেট প্লেয়াররা ছিল, এখানে মুশফিক (মুশফিকুর রহিম) ভাই, তামিম (ইকবাল) ভাই, (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই, সাকিব আল হাসান ভাই, মাশরাফি বিন মুর্তজা ভাই ছিলেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT