1. admin@nagorikchitra.com : admin :
July 27, 2026, 9:16 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : Monday, June 8, 2026,

রাজধানীর তেজগাঁও এবং দারুস সালাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮৯ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবদুল্লাহ (৩০), মো. মনির হোসেন (৩৯), মো. সালাউদ্দিন (৪০) ও মো. ফরিদ (৩৩)।

র‍্যাব-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (৮ জুন) তেজগাঁও ও দারুস সালাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এই চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে তারা রাজধানীর তেজগাঁও ও দারুস সালামসহ বিভিন্ন এলাকায় এগুলো উচ্চমূল্যে বিক্রি ও সরবরাহ করতেন।

র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, মাদকের বিস্তার রোধে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT