1. admin@nagorikchitra.com : admin :
August 1, 2026, 8:57 pm
শিরোনামঃ
যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, August 1, 2026,

গাজীপুর মহানগরের টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা ও জনসচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মরকুন পৌর কবরস্থান মসজিদে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মো. মফিজ মণ্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ। বক্তাদের মধ্যে ছিলেন মো. জহির সরকার, কামাল হোসেন, সোহাগউল্লাহ, মঞ্জু, শরীফ সারওয়ার আশা, আতাউর রহমান, মো. জাকির হোসেন, মো. হেলাল, মো. ইসমাইল এবং শেখ সাদী।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে না পারলে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন অসম্ভব।

মাদক নির্মূলে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভা শেষে সমাজকে মাদকমুক্ত রাখি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি, মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে একটি সুশৃঙ্খল সচেতনতামূলক মিছিল বের করা হয়। মিছিলটি মরকুন পৌর কবরস্থান মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএনটি বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

উক্ত কর্মসূচিতে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সচেতনতামূলক এই আয়োজন স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT