1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:12 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

থালাপতি বিজয়ের সংসারে ভাঙনের সুর, গুরুতর অভিযোগ স্ত্রীর

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026,

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতির দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। শোনা যাচ্ছে, থালাপতির বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ এনেছেন তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম; করেছেন বিচ্ছেদের আবেদন।
ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর। স্বামী থালাপতির বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা; এছাড়াও প্রতারণার অভিযোগও তুলেছেন।

এর আগে থালাপতির স্ত্রীও তেমন পরিচিত কেউ ছিলেন না। এই ইস্যুটি সামনে আসতেই আলোচনায় তার স্ত্রী সঙ্গীতা। দীর্ঘদিন ধরেই বিজয়ের পারিবারিক জীবনে একধরনের গোপনীয়তা বজায় ছিল। জনসমক্ষে তাকে খুব একটা স্ত্রীর সঙ্গে দেখা যেত না।
জানা গেছে, বিজয়ের স্ত্রী সঙ্গীতা মূলত শ্রীলঙ্কান বংশোদ্ভূত এক তামিল শিল্পপতির মেয়ে। বিয়ের আগে তিনি ছিলেন ব্রিটিশ নাগরিক। ১৯৯৬ সালে বিজয়ের ব্লকবাস্টার সিনেমা ‘পুভে উনক্কাগা’ দেখার পর অভিনেতাকে অভিনন্দন জানাতে লন্ডন থেকে চেন্নাইয়ে এসেছিলেন সঙ্গীতা। সেখান থেকেই তাদের পরিচয় ও প্রেমের সূত্রপাত হয়।
দীর্ঘ সম্পর্কের পর ১৯৯৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পারিবারিকভাবে হিন্দু রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। বিজয় ও সঙ্গীতা দম্পতির বর্তমানে দুই সন্তান রয়েছে।

এদিকে, জয়ের রাজনৈতিক ক্যারিয়ার যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে ঘর ভাঙার এই খবরটি তার অনুরাগী ও দলীয় কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বিচ্ছেদের বিষয়ে এখন পর্যন্ত বিজয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT