1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 1:55 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

দুই শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,

গাজীপুরের পূবাইলে দুই শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। আজ সোমবার সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নীপাড়া রেল ক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত নারী হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই শিশুসন্তানের নাম জানা যায়নি।
কী কারণে ওই নারী আত্মহননের পথ বেছে নিয়েছেন তা জানা যায়নি।

স্থানীয় রেল ক্রসিংয়ের গেটম্যান সাত্তার জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া এলাকায় দুই সন্তানকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন মালা বেগম। এ সময় গেটম্যান তাদের রেললাইন থেকে সরে যাওয়ার জন্য ডাকাডাকি করেন। ট্রেন দেখে ওই নারীর দুই মেয়ে সরে যেতে চাইলেও তিনি তাদের নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন।
এ সময় ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূবাইল থানা পুলিশ।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরা যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT