1. admin@nagorikchitra.com : admin :
October 14, 2026, 10:27 pm
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তুরাগে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ চান মিয়া বেপারীর নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন স্টেনো আবুল হাসান। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত  সৈয়দপুরে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা, শপথ পাঠ ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠিত মনোহরদীতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৪৫টি অবৈধ জাল ধ্বংস নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই বটিয়াঘাটায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে তুরাগে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ চান মিয়া বেপারীর

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026,

মোঃ শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা:

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে, সম্প্রীতির বন্ধনে সবাইকে আপন করে নিতে, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানবতার টানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে— রাজধানীর তুরাগের দিয়াবাড়ি সার্বজনীন পূজামণ্ডপে দ্বিতীয় দিনের মতো শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী। বুধবার বিকেলে দিয়াবাড়ি সার্বজনীন পূজা মন্ডপে দ্বিতীয় দিনের মত এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি, পূজার উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী। দিয়াবাড়ি মেট্রোরেল-সংলগ্ন সার্বজনীন মন্দিরের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পূজার সুন্দর ও সুষ্ঠু আয়োজনের জন্য দিয়াবাড়ি সার্বজনীন পূজা কমিটির সভাপতি পরিতোষ সরকারের হাতে ২০ হাজার টাকা তুলে দেন তিনি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হাজী চান মিয়া বেপারী বলেন, “আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। দল আমাকে সমর্থন দিলে এবং আপনারা পাশে থাকলে নির্বাচনে অংশ নিতে চাই। আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। আপনারা এ দেশের নাগরিক, এ এলাকার বাসিন্দা—এটাই আপনাদের বড় পরিচয়। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন।” তিনি আরও বলেন, “আপনাদের ধর্মীয় উৎসব পালনে যখন যা প্রয়োজন হবে, আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ৫৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কোথায়, কার কী প্রয়োজন, তা জানালে আমি খোঁজখবর নেব এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। চান মিয়া বেপারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তাঁরা এলাকায় ঘরে ঘরে মানুষের খোঁজখবর নিচ্ছেন। এর ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা কীভাবে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চান মিয়া বেপারী আরও বলেন, সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু হলে যোগ্য সনাতন ধর্মাবলম্বীরা যেন অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্ডের সুবিধা পান, সে বিষয়ে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এ ক্ষেত্রে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ও বিএনপির সাবেক সদস্যসচিব মোস্তফা জামানের পরামর্শক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা বলেন, “ভিটেমাটি হারিয়ে সামান্য কিছু নিয়ে আমরা এই এলাকায় কোনো রকমে জীবনযাপন করছি। আমাদের পাশে হাজী চান মিয়া বেপারী যেভাবে দাঁড়িয়েছেন, তাতে আমরা তাঁর প্রতি সত্যিই কৃতজ্ঞ। অনুষ্ঠানে দিয়াবাড়ি সার্বজনীন পূজা কমিটির সিনিয়র সহসভাপতি নীতিপ চন্দ্র সরকার, তুরাগ থানা বিএনপির নেতা আব্দুর রহমান বুলু, দিয়াবাড়ি ইউনিট বিএনপির সভাপতি রাজিব, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, ডা. জহির, ছাত্রনেতা কাউসারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT