1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:13 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026,

মোঃ রেজাউল হক রহমত (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি থেকে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুবেদার সিদ্দিকুর রহমান (৫৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন। আহত সিদ্দিকুর রহমান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৬ আগস্ট সিদ্দিকুর রহমানের স্ত্রী সামছুন নাহার বাদী হয়ে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৬। একই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মামলায় শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও তাঁর ছেলে হাসানকে (২৭) প্রধান অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে শিবপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের দীঘিরপাড় প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আব্দুর রাজ্জাক ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে আশপাশের ফসলি জমি ও পুকুর থেকে বালু উত্তোলন করে আসছেন। একই সঙ্গে বিভিন্ন জমিতে অনধিকার প্রবেশ ও দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।

এজাহার অনুযায়ী, ঘটনার দিন সিদ্দিকুর রহমান প্রজেক্টসংলগ্ন নিজ জমিতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে কিল-ঘুষি ও মারধর করেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে তাঁর মাথা ও ডান চোখের ওপর আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে ড্রেজিংয়ের কারণে এলাকার প্রায় ৩০-৩৫ কানি ফসলি জমি ও পুকুরের পাড় ধসে গেছে। পাশাপাশি এলাকার একমাত্র মেঠোপথটি বিলীন হয়ে যাওয়ায় উত্তর পাশের বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

তাঁদের অভিযোগ, জমি ধসে যাওয়ার পর অনেক মালিক বাধ্য হয়ে কম দামে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বালু উত্তোলনে বাধা দিলে হামলা ও ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে দাবি স্থানীয়দের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “আমি ওনার জমি থেকে ৫০-৬০ ফুট দূর থেকে মাটি ড্রেজিং করছি। তাই ওনার জমির ক্ষতি হওয়ার কথা নয়। ওনার দুই ছেলে আমার ছেলেকে রাস্তায় আটকে মারধর করে। তারা আত্মরক্ষার চেষ্টা করলে তিনি আঘাত পান। আমি নিজেই ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।”

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা স্থানীয় সংসদ সদস্যের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাকিব মিয়া বলেন, “মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, বৃদ্ধকে কুপিয়ে আহত করার ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবৈধ ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও চলাচলের রাস্তা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT