নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণপুর ইউনিয়নসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আয়কর আইনজীবী মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক। নারায়ণপুর ইউনিয়নের প্রতিটি ঘরে বয়ে আনুক অনাবিল শান্তি।
উল্লেখ্য, উচ্চশিক্ষিত ও বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ জহিরুল ইসলাম মাতাব্বর নিহোন-বাংলা জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং একজন দক্ষ আয়কর আইনজীবী (ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন)। তিনি শিক্ষাক্ষেত্রে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.এস (অনার্স) ও এম.এস.এস মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) এবং এল.এল.বি ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (এম.এ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাপানিজ স্টাডিজে প্রফেশনাল মাস্টার্স সম্পন্ন করেছেন।
পেশাগত পরিচয়ের বাইরেও তিনি সমাজ সংস্কারে নিবেদিতপ্রাণ। তিনি নারায়ণপুর উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে এলাকার আর্তসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। “ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই মূলমন্ত্রকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন।
নারায়ণপুর, ভেদরগঞ্জ ও শরীয়তপুরবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে তিনি সকলকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদ উদযাপনের আহ্বান জানান।