1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 10:44 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

নিয়োগবিধি প্রণয়নের দাবিতে শ্রীপুর উপজেলা হাসপাতালে কর্মবিরতি কর্মসূচি।

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025,

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টা :

গাজীপুরের শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়োগবিধি প্রণয়ন ও বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কর্মবিরতিতে নেমেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত কর্মচারীরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।কর্মচারীরা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকা শক্তি হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শিকা ৫৭১০ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ৪৫০০ জন ও পরিবার কল্যাণ সহকারী ২৩,৫০০ জন বছরের পর বছর মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন।তাদের ভাষ্য— “আমরা বাড়ি বাড়ি গিয়ে সেবা দিই, ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করি। মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, টিকাদান, কমিউনিটি ক্লিনিক সেবা—সবই আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে করে থাকি।তারা আরও অভিযোগ করেন, ২৬ বছর ধরে দাবি

জানালেও নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধনের কাজ এখনও অসম্পূর্ণ। অধিদপ্তর, প্রশাসনিক মন্ত্রণালয় ও জনকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে ফাইল ঘুরছে বছরের পর বছর, কিন্তু কার্যকর সিদ্ধান্ত আসছে না।”নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘসূত্রতা ও সেবাদাতাদের প্রতি অবহেলার কারণেই আমরা সংবাদ সম্মেলন ও কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। দ্রুত নিয়োগবিধি প্রণয়ন ছাড়া এই আন্দোলন থামবে না।”কর্মবিরতির কারণে শ্রীপুর এলাকায় পরিবার পরিকল্পনা–সংশ্লিষ্ট মাঠপর্যায়ের সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT