1. admin@nagorikchitra.com : admin :
September 11, 2026, 9:15 am
শিরোনামঃ
সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না ,নেপথ্যে পিআইও রিয়াজুল  ‎ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে দৈনিক নাগরিক চিত্র ও ভিশন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আশরাফ উদ্দিন বকুলকে দৈনিক নাগরিক চিত্র পরিবারের শুভেচ্ছা টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব প্রেসিডেন্ট সেলুন: ঐতিহাসিক ও রাজকীয় রেল কোচের অভ্যন্তরীণ সংরক্ষিত রূপ দর্শন। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ তৃতীয়বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ  সত্য ও মানবতার ফেরিওয়ালা: নরসিংদীর সাংবাদিকতার এক উদীয়মান তারুণ্যের প্রতীক হৃদয় এস সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যু, কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সহায়তা বাংলাদেশ টেলিভিশনে ‘বৈশাখী সংগীত একাডেমী’ নরসিংদীর গৌরবময় অর্জন সাংস্কৃতিক সংগঠন হিসেবে এ গ্রেডে উত্তীর্ণ চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সাথে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত

পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, June 8, 2026,

পাবনায় কয়েক ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) বিকেল ও সন্ধ্যায় পাবনা সদর উপজেলা এবং বাস টার্মিনাল এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে প্রকাশ্যে হোসেন আলী (৫৩) নামে এক মাদ্রাসার স্টাফকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে হোসেন আলী মোটরসাইকেলযোগে তাঁর মাদ্রাসা পড়ুয়া ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় রাখতে আসেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

নিহতের পরিবারের দাবি, ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসার পথে এই নৃশংস ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত হোসেন আলীকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় নিহতের মাদ্রাসা পড়ুয়া ছেলেটি বাবার পাশেই উপস্থিত ছিল। স্থানীয়রা গুরুতর আহত হোসেন আলীকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে, বিকেল ৪টার দিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাকি অন্য কোনো পূর্ব শত্রুতার জেরে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া না গেলেও, বাস থেকে নেমে শহরে আসার পথে মনিরুল নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে এক যুবক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মনিরুল মারা যায়। মনিরুল সাঁথিয়া উপজেলার বাসিন্দা। এই ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে এবং কারা এই পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT