1. admin@nagorikchitra.com : admin :
September 30, 2026, 11:30 pm
শিরোনামঃ
৫৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নে নতুন প্রত্যয়, নাগরিক সেবার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে মোশতাক সরকার টুটুল সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নানিয়ারচর জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত, সনদপত্র বিতরণ টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা  টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা  গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মহাবিশ্বের রহস্য নিয়ে বিজ্ঞান সংলাপ দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে’ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে এমপি মিলনের শোক গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বাংলাদেশ সাংবাদিক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যের কমিটি সভাপতি শেখ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ মজুমদার

শ্রীবরদী সীমান্ত বিজিবি অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ।

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026,

মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:-

শেরপুরের শ্রীবরদী সীমান্তের পাঁচমেঘাদল টিলাপাড়া এলাকাতে রাতভর বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া পাঁচমেঘাদল টিলাপাড়া এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা এসব কসমেটিক সামগ্রী আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে মাদক, চোরা চালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের অংশ হিসেবে শুক্রবার রাত ৩ টার দিকে কর্ণজোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কসমেটিক সামগ্রী উদ্ধার করে।

৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান শুক্রবার দুপুরে কসমেটিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত কসমেটিক সামগ্রীর সিজার মূল্য প্রায় ১৮ লক্ষ ২ হাজার ৭৮০ টাকা।

আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামাল ময়মনসিংহ ব্যাটেলিয়ানে পাঠানো হবে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT