1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:49 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পৃথিবীটা ভালো লোকেদের নয়— অনির্বাণের সেই পোস্টের রহস্য কী?

Reporter Name
  • Update Time : Tuesday, January 27, 2026,

দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা তার একটি পোস্টার নিয়ে বেশ শোরগোল পড়ে যায়; যেখানে লেখা, ‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’।
সাম্প্রতিক সময়ে টালিউডের অন্দরে বেশ ঝামেলার মাঝেই আছেন অভিনেতা। তারই ক্ষোভ প্রকাশ কি না, এমন জল্পনার মাঝে অনির্বাণের একটি পোস্ট বিষয়টি স্পষ্ট করল।

মূলত এটি ছিল তার গানের দল ‘হুলিগানইজম’-এর নতুন একটি গানের প্রচারের অংশ। সোমবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘হুলিগানইজম’-এর নতুন গানের মিউজিক ভিডিও।
‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’ শিরোনামের এই গানটি ডিসেম্বরে বর্ধমান ও কলকাতায় চিত্রায়িত হয়েছে। সমসাময়িক পরিস্থিতি মাথায় রেখে গানটি মুক্তি দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে অনির্বাণ জানান, এটি আগে থেকেই পরিকল্পিত ছিল।
অভিনেতা বলেন, যাদের ক্ষমতা বা টাকা আছে, তারাই এই পৃথিবীতে শক্তিশালী। আর যাদের নেই, তারা কেবল বোকাই বনে যাচ্ছেন। এই অবস্থা যখন গানটি লিখেছিলাম তখনও ছিল, এখনও আছে। সহজ কথায়, টাকার জালে ফেঁসে গিয়ে বোকা বনে যাওয়া জীবনেরই এক জীবনসংগীত এটি।

সম্প্রতি অভিনেতা দেব ও শুভশ্রী জুটির প্রজেক্টে অনির্বাণ থাকছেন কি না, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। ঠিক সেই মুহূর্তেই এই পোস্ট আসায় নানা জল্পনা ছড়ায়। তবে অনির্বাণ একে স্রেফ ‘কাকতালীয়’ হিসেবে দাবি করেছেন। তিনি জানান, তাদের ডিজিটাল টিম আগে থেকেই প্রচারের জন্য দিনটি নির্ধারণ করেছিল, যার সাথে গুঞ্জনের কোনো সম্পর্ক নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT