1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:35 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন টঙ্গীতে

Reporter Name
  • Update Time : Friday, December 5, 2025,

সাকিল আল ফারুকী

টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) আয়োজিত “প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

শনিবার বিকেলে টঙ্গীর স্থানীয় মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজন, ব্যান্ডবাজনা ও বিপুল দর্শক উপস্থিতিতে পুরো মাঠ মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে ও আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক বশির উদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতা, ক্রীড়াবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের সুস্থ প্রতিযোগিতা ও ক্রীড়া চেতনা আরও জোরদার করবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও টঙ্গীর ক্রীড়াঙ্গনে এ টুর্নামেন্ট নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।উদ্বোধনী ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসুক দর্শকদের ঢল। বিভিন্ন ওয়ার্ড ও এলাকার দল নিয়ে টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে কয়েক দিনব্যাপী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। বিজয়ী দলকে দেওয়া হবে আকর্ষণীয় ট্রফি ও বিশেষ পুরস্কার।সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ক্রীড়ার প্রসারকে কেন্দ্র করে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছে আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT