1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:49 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রেম ছাড়াও নানা ধরনের সম্পর্ক হতে পারে: ভাবনা

Reporter Name
  • Update Time : Sunday, January 25, 2026,

প্রেম, সম্পর্ক আর ব্যক্তিগত জীবন—এই তিনটি বিষয় নিয়েই প্রায়ই নানা জল্পনা তৈরি হয় তারকাদের ঘিরে। তবে এসব আলোচনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

জানালেন, বর্তমানে তিনি কোনো সম্পর্কে নেই এবং বিয়ের আগ পর্যন্ত তাঁর সম্পর্ক নিয়ে আলাদা কোনো ঘোষণার প্রশ্নই ওঠে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, “আমি কোনো সম্পর্কে নেই।
যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে।”

সম্পর্কের অর্থ নিয়ে নিজের ভাবনার কথাও অকপটে তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর মতে, সম্পর্ক মানেই কেবল প্রেম নয়। যে কোনো নারী–পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, আর সেই সম্পর্কেও ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা প্রতারণার মতো বিষয় দেখা দিতে পারে।
ভাবনা বলেন, “আমরা ধরে নিই শুধু প্রেমিক–প্রেমিকার সম্পর্কেই অভিমান বা বিচ্ছেদ হয়। কিন্তু আসলে সব ধরনের সম্পর্কেই এসব থাকতে পারে।”

তিনি আরো যোগ করেন, জীবন তো সবসময় এক রকম চলে না। সম্পর্কগুলো বদলে যায়।
এখন প্রশ্ন হতে পারে— সম্পর্ক বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। প্রেম ছাড়াও তো নানা ধরনের সম্পর্ক হতে পারে। সেগুলো থেকেও বের হয়ে আসা যায়। সেটা নিয়েও তো আমার স্ট্যাটাস হতে পারে।

ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থানের পাশাপাশি কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন ভাবনা।
সম্প্রতি তিনি একটি নতুন ওয়েব ফিল্মের প্রথম লটের শুটিং শেষ করেছেন। সুমন ধর পরিচালিত এই ফিল্মে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইরফান সাজ্জাদ ও দীঘি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এছাড়াও শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আরও একটি নতুন ওয়েব প্রজেক্টে কাজ করার কথা জানিয়েছেন ভাবনা, যা শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT