1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 9:50 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাংলাদেশে রোজা শুরু হবে কবে?

Reporter Name
  • Update Time : Saturday, February 7, 2026,

বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজানের প্রস্তুতি শুরু করেছেন। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের জ্যোতির্বিদ ও ধর্মীয় কর্তৃপক্ষ এখন আকাশের দিকে তাকিয়ে আছেন নতুন চাঁদ দেখার অপেক্ষায়।
রমজান শুরুর চূড়ান্ত দিনক্ষণ নির্ভর করে চাঁদ দেখার ওপর। তবে প্রাথমিক পূর্বাভাস বলছে, কিছু কিছু দেশে এবার রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।

চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হলেও বিভিন্ন দেশ ও জ্যোতির্বিদ সংস্থার হিসাব অনুযায়ী এ বছর ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকেই রোজা শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
নিচে বাংলাদেশসহ কয়েকটি দেশের সম্ভাব্য শুরুর তারিখ তুলে ধরা হলো—

বাংলাদেশ
বাংলাদেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ইসলামিক ফাউন্ডেশনের প্রাথমিক হিসাব অনুযায়ী সেদিন থেকেই রোজা শুরু হতে পারে। অবশ্য জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই দিনক্ষণ চূড়ান্ত হবে।

পাকিস্তান

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতেও রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। সংস্থাটির হিসাবে, নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা ১ মিনিটে (পাকিস্তান সময়)। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা প্রবল।
করাচিতে ওই সন্ধ্যায় চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা। আবহাওয়া বিভাগ জানায়, সেদিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে। ফলে সূর্যাস্তের পর চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।

ভারত

ভারতে অন্যান্য দেশের মতোই স্থানীয়ভাবে চাঁদ দেখার পর রমজানের তারিখ ঘোষণা করা হবে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে।

ফিলিপাইন

ফিলিপাইনে রমজান শুরু হতে পারে এক দিন আগে, অর্থাৎ বুধবার, ১৮ ফেব্রুয়ারি। তবে দেশটির মুসলিম অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ বাংগসামোরো দারুল ইফতা ও ন্যাশনাল কমিশন অন মুসলিম ফিলিপিনোসের আনুষ্ঠানিক চাঁদ দেখা ঘোষণার ওপর চূড়ান্ত তারিখ নির্ভর করবে।

গত বছর বাংগসামোরো স্বায়ত্তশাসিত মুসলিম অঞ্চল মিনদানাওয়ে চাঁদ দেখা কার্যক্রম পরিচালিত হয়। সে সময় বাংগসামোরো মুফতি শায়খ আবদুলরউফ এ গুইয়ালানি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT