1. admin@nagorikchitra.com : admin :
July 27, 2026, 10:18 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, এটি অজনপ্রিয় সরকার: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : Saturday, June 6, 2026,

বিএনপি’র অ্যাডমিনিস্ট্রেশন ও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিন মাসের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে বিএনপিকে একটি ‘অজনপ্রিয় সরকার’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলায় একটি পার্টি সেন্টারে এনসিপি আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত ১৭ বছরে যা দাম বেড়েছিল, তিন মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সবমিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।”

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম মব (উচ্ছৃঙ্খল জনতা) বন্ধ করার ঘোষণা দিলেও মব বাড়ার সঙ্গে সঙ্গে সর্বক্ষেত্রে সরকারদলীয় লোকজনের সেখানে সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না।”

এনসিপির সক্ষমতা ও দেশের প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়ে এই নেতা বলেন, “যারা একটি ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। এই সক্ষমতা এনসিপির তৈরি হয়েছে। বর্তমানে সাধারণ মানুষের পক্ষে কথা বলার কোনো ব্যক্তি বা দল নেই। দেশের মানুষের পক্ষে কথা বলার একমাত্র বিরোধী দলের ভূমিকায় আছে এনসিপিই।”

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যে নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখিয়েছি, সেটা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” আগামীতে বাংলাদেশে এনসিপির রোল মডেল জেলা হিসেবে কুমিল্লাকে প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সভাপতি তারিকুল ইসলামসহ জেলার স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT