1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:02 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিচ্ছেদ আবহে তাহসানকে নিয়ে মিলল নতুন খবর

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026,

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর স্ত্রী রোজা আহমেদের সঙ্গে দূরত্বের খবরে গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের ঘোষণার পর নিজেকে কিছুটা আড়ালে রাখলেও এবার তার ভক্তদের জন্য এলো চমকপ্রদ এক খবর। ফের পর্দায় ফিরছেন এই তারকা। তবে কোনো নাটকে নয়, বরং সঞ্চালক হিসেবে।
মূলত, জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান; শিগগিরই অনুষ্ঠানটির নতুন সিজন শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, প্রথম সিজনে তার সাবলীল উপস্থাপনা দর্শকের মন জয় করেছিল। আর সে কারণেই দ্বিতীয় সিজনেও তাকেই ভরসা রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এ শো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ।
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন এর পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনায় বঙ্গ। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যা শো-এর আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক মাত্রা।

১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে নয়টায় এনটিভি তে প্রচারিত হবে এই অনুষ্ঠান। যারা মিস করবেন, তারা শো-টির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT