1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 12:31 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, June 7, 2026,

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দিনদুপুরে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল ৩টার পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের গুলিতে আহত ওই ব্যবসায়ীর নাম লোকমান (৪৫)। তিনি রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ী লোকমান মতিঝিল শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাঁর সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার ও আলামত সংগ্রহের ব্যবস্থা করে। ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

এদিকে একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ৩টি মোটরসাইকেলে করে আসা ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই পরিকল্পিত হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত ‘টার্গেটভিত্তিক’ ছিনতাই বলে ধারণা করছেন গোয়েন্দারা।

গোয়েন্দাদের সন্দেহ, ভুক্তভোগী ব্যবসায়ী ব্যাংক থেকে অর্থ উত্তোলন করবেন— এই তথ্যটি আগে থেকেই দুর্বৃত্ত চক্রের কাছে ছিল। তথ্য ফাঁসের এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং তারা আগে থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ভিকটিমের গতিবিধি অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT