1. admin@nagorikchitra.com : admin :
March 23, 2026, 7:29 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

Reporter Name
  • Update Time : Thursday, February 5, 2026,

পবিত্র রমজান মাসের অপেক্ষা প্রায় শেষের পথে। আগামী ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে হবে শাবান মাসের ২৯তম দিন হবে। সেদিন রমজানের অর্ধচন্দ্রের অনুসন্ধান করা হবে।
সেদিন কি চাঁদ দেখা যাবে?

সংযুক্ত আরব আমিরাতের শারজাহর জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান অ্যাকাডেমি জানিয়েছে, তারা সূক্ষ বিশ্লেষণ করে দেখেছে ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা ‘অসম্ভব’।
যে দলটি বিশ্লেষণ করেছে তারা বলেছে, ওইদিন আমিরাতের স্থানীয় সময় ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সেদিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে ২ ঘণ্টা ১৪ মিনিট। সূর্যাস্তের ঠিক আগ মূহুর্তে চাঁদও অস্ত যাবে।

যার অর্থ চাঁদ ও সূর্য একই সঙ্গে অস্ত যাবে। ফলে ওইদিন সন্ধ্যার পর রমজানের চাঁদ দেখা অসম্ভব।
শারজাহর জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান অ্যাকাডেমি আরও বলেছে, শুধুমাত্র খালি চোখে নেই উন্নত প্রযুক্তির টেলিস্কোপেও চাঁদ দেখা যাবে না। শুধুমাত্র যে আমিরাত বা শারজাহতে চাঁদের দেখা মিলবে না, এমনটি নয়। ইসলামিক বিশ্বের কোনো দেশেই রমজান চাঁদ দেখা যাবে না।

কিন্তু পরেরদিন ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে খালি চোখেই দেখা যাবে রমজানের চাঁদ। ওইদিন চাঁদটির বয়স ২৬ ঘণ্টা পেরিয়ে যাবে এবং চাঁদ দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি ও ২১ আর্ক-মিনিট উচ্চতায় থাকবে। ফলে আকাশ পরিষ্কার থাকলে কোনো যন্ত্র ছাড়াই মহিমান্বিত মাসের চাঁদ দেখতে পারবেন মুসল্লিরা।

অ্যাকাডেমি বলেছে, যেসব দেশ খালি চোখের বদলে জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী রমজান শুরুর ঘোষণা দেয়, সেসব দেশে প্রথম রোজা হবে ১৮ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT