1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:13 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মারা গেছেন প্রখ্যাত সুরকার শাহ নেওয়াজ

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026,

অসংখ্য কালজয়ী গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ আর নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৩৩ মিনিটে কানাডার মন্ট্রিয়ালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর ছেলে স্বদেশ নেওয়াজ।
পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় শাহ নেওয়াজকে মন্ট্রিয়ালের রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। ওই সময় একাধিকবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে থেমে যায় সুরের এক নীরব যাত্রা।
বাংলাদেশের আধুনিক বাংলা গানের বিকাশে যারা নেপথ্যে থেকে গভীর ছাপ রেখে গেছেন, শাহ নেওয়াজ ছিলেন তাদের অন্যতম। প্রচারের আলো এড়িয়ে চলা এই সুরকার নিভৃতেই নির্মাণ করেছেন এক সমৃদ্ধ সংগীতভাণ্ডার। তাঁর সুরে ছিল সংযম, গভীরতা আর এক ধরনের অন্তর্মুখী আবেশ, যা শ্রোতাদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের নাটকের মাধ্যমে তার সুরে জন্ম নেয় বহু স্মরণীয় গান।
এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য—‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে / তোমায় নিয়ে ঘর বাঁধিব গহিন বালুচরে’।
গানটির অস্থায়ী অংশ লিখেছিলেন জহির রায়হান, আর দুটি অন্তরা নূরুজ্জামান শেখের। রফিকুল আলমের কণ্ঠে গানটি শ্রোতামনে গভীর দাগ কেটে যায়।

বাংলা গানের ইতিহাসে অনন্য উচ্চতায় থাকা আরেকটি গান—‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল / রেললাইন বহে সমান্তরাল’—নজরুল ইসলাম বাবুর কথায় এই কালজয়ী গানটির সুরকারও ছিলেন শাহ নেওয়াজ। মলয় কুমার গাঙ্গুলী ও দিলরুবা খানের কণ্ঠে গানটি গাওয়া হলেও দিলরুবা খানের কণ্ঠেই এটি বিশেষ জনপ্রিয়তা পায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT