1. admin@nagorikchitra.com : admin :
February 11, 2026, 3:22 am
শিরোনামঃ
একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ আজ থেকে চারদিন সরকারি ছুটি, দুদিন বন্ধ দোকান-শপিং মল বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষকদলের সাক্ষাৎ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

লবণের ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026,

রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় হাসানুর রহমান  নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃত হাসানুর রহমানের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।

র‌্যাব-৫ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কার্গো ট্রাক তল্লাশি করে ১৩ হাজার কেজি লবণের আড়ালে পাচার করা ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের উদ্দেশ্যে ট্রাকটি ব্যবহার করা হচ্ছিল। পরে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT