1. admin@nagorikchitra.com : admin :
March 17, 2026, 7:23 pm
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে বাতিল আরো ২৬ ফ্লাইট ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা পটিয়ায় বিএমএসএফের উদ্যোগে সাংবাদিক জালালের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত মুক্তিতে বাধা নেই শাকিবের প্রিন্সসহ ঈদের পাঁচ সিনেমা আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা প্রাণপ্রিয় মুসলিম জাতিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন

শাহজালাল বিমানবন্দরে বাতিল আরো ২৬ ফ্লাইট

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026,

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে সাতটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আরো ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ (১৬ মার্চ দিবাগত রাত ১২টা পরবর্তী সময় পর্যন্ত) মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি ও গতকাল ১৬ মার্চ ৩১টি ফ্লাইট ও আজ ১৭ মার্চ আরো ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT