1. admin@nagorikchitra.com : admin :
June 28, 2026, 1:58 am
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

শেরপুরে বাবার হাতে ৬ বছরের মেয়ের খুন

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026,

শেরপুরের নকলা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছয় বছরের মেয়েকে হত্যা করেছে বাবা। এ ঘটনায় চার বছর বয়সী আরেক মেয়েও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মরিয়ম (৬)। সে ওই এলাকার বাবু মিয়ার মেয়ে। আহত শিশুটির নাম মিম (৪)। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চর বসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবু মিয়া (অটোরিকশাচালক) পারিবারিক কলহের জেরে এ নৃশংস ঘটনা ঘটান। বাবু মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে বাবু মিয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় অবস্থান করেন।

রোববার সকালে হঠাৎ করে তিনি বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন। ছোট মেয়ে মিমকেও হত্যার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার বিষয়ে চর অষ্টধর ইউনিয়নের ইউপি সদস্য দুলাল বলেন, আমি যতটুকু জানি পারিবারিক কোনো সমস্যা কারণে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত আমিও জানার চেষ্টা করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT