1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:13 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শ্রীপুর ধলাদিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025,

শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া বাজার আশরাফ সুপার মার্কেটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ধলাদিয়া বাজার স্থায়ী ব্যবসায়ী কমিটির সভাপতি এ এস এম আশরাফ হোসেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন এবং পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম নয়ন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারেক ও মোফাজ্জল হক। বিশেষ অতিথি ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শাহনূর সরকার, আবুল হোসেন সরকার, সরদার আকতার হোসেন, আলতাফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ধলাদিয়া বাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ৫ শতাধিক অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT