1. admin@nagorikchitra.com : admin :
September 11, 2026, 9:05 am
শিরোনামঃ
সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না ,নেপথ্যে পিআইও রিয়াজুল  ‎ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে দৈনিক নাগরিক চিত্র ও ভিশন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আশরাফ উদ্দিন বকুলকে দৈনিক নাগরিক চিত্র পরিবারের শুভেচ্ছা টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব প্রেসিডেন্ট সেলুন: ঐতিহাসিক ও রাজকীয় রেল কোচের অভ্যন্তরীণ সংরক্ষিত রূপ দর্শন। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ তৃতীয়বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ  সত্য ও মানবতার ফেরিওয়ালা: নরসিংদীর সাংবাদিকতার এক উদীয়মান তারুণ্যের প্রতীক হৃদয় এস সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যু, কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সহায়তা বাংলাদেশ টেলিভিশনে ‘বৈশাখী সংগীত একাডেমী’ নরসিংদীর গৌরবময় অর্জন সাংস্কৃতিক সংগঠন হিসেবে এ গ্রেডে উত্তীর্ণ চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সাথে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত

সংসদে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক সংসদ সদস্যের নামে শোক প্রস্তাব

সংসদ প্রতিবেদক
  • Update Time : Sunday, June 7, 2026,

নয় বারের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ রবিবার (৭ জুন) বিকালে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মৃত্যুবরণকারী এই সাবেক এমপিদের নাম সংসদে উত্থাপন করেন। এরপর তাঁদের স্মরণে সংসদ সর্বসম্মতিক্রমে এই শোক প্রস্তাব গ্রহণ করে।

আজকের এই শোক প্রস্তাবে যে ১৬ জন সাবেক সংসদ সদস্যকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে, তাঁরা হলেন— ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান এবং মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

শোক তালিকায় আরও রয়েছেন— বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার। সংসদের রীতি অনুযায়ী, এই সমস্ত প্রয়াত ব্যক্তিত্বদের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT