1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:51 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সানির দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জি

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026,

বক্স অফিসে সানি দেওল অভিনীত ‘বর্ডার টু’ সিনেমার জয়জয়কার চলছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি আয়ের দিক থেকে দাপট বজায় রেখেছে। এদিকে, গত শুক্রবার মুক্তি পাওয়া রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’ প্রথম উইকেন্ডে দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সানির সিনেমার শক্ত অবস্থানের কারণে রানির নতুন এই সিনেমাটি বক্স অফিসে বেশ সংকটের মুখে পড়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গত ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার টু’ শুরু থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সিনেমাটি প্রায় ২০ কোটি ৪৭ লাখ রুপি আয় করেছে। মুক্তির মাত্র ১০ দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৭৩ কোটি ২২ লাখ রুপিতে।

মূলত সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জের মতো তারকাদের উপস্থিতি এবং দেশপ্রেমের আবহে নির্মিত এই ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল।
গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মার্দানি থ্রি’ সিনেমাটি এর আগের কিস্তিগুলোর মতো বক্স অফিসে সুবিধা করতে পারছে না। মুক্তির প্রথম শনি ও রোববার সিনেমাটি যথাক্রমে ৬ কোটি ২৫ লাখ ও ৬ কোটি ৩৪ লাখ রুপি আয় করেছে। প্রথম তিন দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ১৬ কোটি ৫৯ লাখ রুপি। প্রায় ৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি মূল মূলধন তুলে আনতে পারবে কি না, তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।
সানি দেওল ও আহান শেঠি অভিনীত ‘বর্ডার টু’ গত ২৬ জানুয়ারির ছুটিকে কাজে লাগিয়ে বড় অংকের ব্যবসা করেছে। এর ঠিক এক সপ্তাহ পর রানি মুখার্জি পর্দায় ফিরলেও বক্স অফিসে সানির সিনেমার দাপটের সামনে তিনি টিকতে পারছেন না। সিনেমা বিশ্লেষকদের মতে, দ্বিতীয় সপ্তাহেও ‘বর্ডার টু’-এর অগ্রযাত্রা অব্যাহত থাকায় নতুন সিনেমা হিসেবে ‘মার্দানি থ্রি’ প্রয়োজনীয় দর্শক টানতে পারছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT