1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 10:28 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

‘হাসিনা ফিরলে প্রথম গুলি চলবে তারেক রহমানের ওপর’

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026,

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, ‘শেখ হাসিনা উঁকিঝুঁকি করছেন এবং আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারেন, তাহলে প্রথম কোপ, প্রথম গুলি চালাবেন তারেক রহমানের ওপর।’ আজ শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির কর্মী যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সে সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।’ তিনি আরও বলেন, ‘হিন্দু ও আওয়ামী লীগের ভোট নিয়ে তারেক রহমান জয়ী হয়ে বেঁকে বসেছেন। আমরা তাকে চ্যালেঞ্জ করে বলছি, সংস্কার বাস্তবায়ন না করলে গদিতে লাথি মারতে কুণ্ঠাবোধ করব না।’ সরকারের অর্থনৈতিক সুবিধার সমালোচনা করে তিনি যোগ করেন, কার্ডে টাকা না আসলে সরকারকে লাল কার্ড দেখানো হবে।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্ত হত্যার তীব্র সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘ভারতীয় বাহিনী বাংলাদেশে সিভিল ফরমেটে রয়েছে। এই ভারতকেন্দ্রিক বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না।’ পদ্মা নদীর পানি সংকট তুলে ধরে তিনি রাজশাহীবাসীকে আহ্বান জানান, নদীতে পানি না আসলে প্রয়োজনে ঢাকার দিকে এবং ভারতের দিকে লংমার্চ করতে হবে।

একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির বর্তমান রাজনীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিএনপি এখন যে রাজনীতি করছে, তা করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না। জাতীয় নির্বাচনে দেশের ৫০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল। কিন্তু তিন মাস যেতে না যেতেই লাখ লাখ মানুষ হতাশ হয়েছেন এবং মনে করছেন বিএনপি তাদের সঙ্গে প্রতারণা করছে।’

এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT