1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:14 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হ্যাকিং রুখতে নতুন আপডেট আসছে হোয়াটসঅ্যাপে

Reporter Name
  • Update Time : Thursday, January 29, 2026,

ইন্টারনেটে নিত্যদিন নতুন নতুন ফাঁদ পাতছে হ্যাকাররা। কে যে কখন তাদের কবলে ধরা পড়বে, বলা মুশকিল। হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়। এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় প্রস্তাবের আড়ালেই সর্বনাশের ‘টোপ’।
নিত্যনতুন এসব ফাঁদে প্রতিদিনই বহু মানুষ বিপদে পড়ছেন। এবার হ্যাকারদের রুখতে এগিয়ে এলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য আনা হচ্ছে নতুন ফিচার।

নতুন এই ফিচারের নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’।
আসলে এটি একটি ওয়ান ক্লিক অপশন। অর্থাৎ একবার এই বাটনে ক্লিক করলেই, তা চালু হয়ে যাবে। ফলে নিরাপত্তা সংক্রান্ত ফিচার যুক্ত হয়ে গিয়ে তা ব্যবহারকারীদের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করবে।
অজানা, অচেনা ব্যবহারকারী থেকে কোনো মিডিয়া ফাইল অর্থাৎ ছবি, ভিডিও, অডিও অ্যাটাচমেন্ট এলে তা ব্লক হয়ে যাবে।
পাশাপাশি অজানা কারো থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সঙ্গে সঙ্গে সাইলেন্ট হয়ে যাবে।

কিভাবে কাজ করবে এই সেটিংস

জানা গেছে, একবার হোয়াটসঅ্যাপে এই সেটিংস চালু হলে, টু-স্টেপ ভেরিফিকেশন স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে। এবং এর সঙ্গে সিকিউরিটি নোটিফিকেশনও চালু হবে। ফলে কোনো পরিচিতের এনক্রিপশন কোড পরিবর্তিত হলেই মেসেজ চলে যাবে ব্যবহারকারীর কাছে। এর ফলে লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি, প্রোফাইল লিংক শুধু পরিচিতিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী চালু হয়ে যাবে। সাধারণত সাংবাদিক, জনপ্রতিনিধি এবং আরো যাদের ‘টার্গেট’ হওয়ার আশঙ্কা বেশি, তাদের জন্য এই ফিচার আরো বেশি উপকারী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে এও জানানো হয়েছে, এটা একটা ঐচ্ছিক নিরাপত্তা বলয়। সম্প্রতি অভিযোগ উঠেছে, গ্রাহকের ব্যক্তিগত পরিসরে মেটার যেকোনো কর্মীই উঁকি দিতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT